ই-কমার্সের জন্য AI এজেন্ট: অর্ডার কনফার্ম, কার্ট রিকভার।

অনলাইন শপ আর এফ-কমার্স ব্র্যান্ডের জন্য। SeloraX এজেন্ট কল করে COD অর্ডার কনফার্ম করে, WhatsApp ও Messenger-এ ক্রেতার উত্তর দেয়, আর প্রতিটি অ্যাবানডনড কার্টের ফলো-আপ করে, বাংলায়।

ডেমো বুক করুন
Farhan · ই-কমার্স সাপোর্ট
Farhan

আপনার অর্ডারটি আজ Pathao-তে পাঠানো হয়েছে, আগামীকালের মধ্যে পৌঁছাবে।

কাস্টমার

ঠিক আছে, ধন্যবাদ।

এজেন্ট যা সামলায়

COD ভেরিফিকেশন

প্রতিটি নতুন অর্ডারে বাংলায় একটি ছোট কল যায়। কনফার্মড অর্ডার সরাসরি কুরিয়ার বুকিংয়ে যায়। ক্যানসেল হওয়াগুলো কখনো পাঠানো হয় না।

চ্যাটে প্রোডাক্টের প্রশ্ন

দাম, সাইজ, রং, স্টক আর ডেলিভারি চার্জের উত্তর কয়েক সেকেন্ডে, যেকোনো সময়, আপনার ক্যাটালগের ছবিসহ।

অ্যাবানডনড কার্ট রিকভারি

যারা চেকআউট ছেড়ে চলে গেছে, তারা তাদের কার্টসহ একটি কল বা মেসেজ পায়, আর এক ট্যাপে অর্ডার শেষ করার সুযোগ।

ডেলিভারি আপডেট

কাস্টমার জানতে চায় পার্সেল কোথায়, আর পেয়ে যায় লাইভ কুরিয়ার স্ট্যাটাস, আপনার টিমকে ফোন ধরতে হয় না।

লাইভ হতে কয়েক দিন, মাস নয়।

  1. জানান আপনার কলগুলো কেমন হয়

    আপনার সাধারণ প্রশ্ন, স্ক্রিপ্ট, দাম আর কখন কল মানুষের কাছে যাবে, তা আমাদের জানান।

  2. আমরা আপনার এজেন্ট সেট করি

    কণ্ঠ, ভাষা, তথ্য ও হ্যান্ডঅফ নিয়ম সেট করে আপনার টিমের সাথে আসল পরিস্থিতিতে টেস্ট করা হয়।

  3. লাইভ করুন, রিভিউ করুন

    কল আসা শুরু হয়। প্রতিটি কল রেকর্ড ও ট্রান্সক্রাইব হয়, আর শিখতে শিখতে আপনি এজেন্টকে আরও ভালো করেন।

আপনার প্রশ্নের উত্তর

হ্যাঁ। অর্ডার হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এজেন্ট কাস্টমারকে বাংলায় কল করে, প্রোডাক্ট ও দাম পড়ে শোনায় এবং কনফার্ম করতে বলে। কনফার্মড অর্ডার অটোমেটিক আপনার কুরিয়ারে পাঠানো যায়; অস্পষ্ট কলগুলো যায় আপনার টিমের কাছে।

চলুন ব্যবসার গ্রোথের জন্য পরিকল্পনা করি

কয়েকটি তথ্য শেয়ার করুন এবং আমাদের টিম ৩০ মিনিটের মধ্যে ব্যক্তিগতকৃত পরিকল্পনা নিয়ে যোগাযোগ করবে।

  • ৩০ মিনিটের মধ্যে নিশ্চিত সাড়া
  • আপনার ব্যবসার জন্য বিনামূল্যে ডেমো
  • প্রথম দিন থেকে ডেডিকেটেড সাপোর্ট
  • সেলোরাক্স এর ৩০ দিনের ফ্রি ট্রায়াল
+880

ব্যবসা চালান আপনি। শিফট সামলায় আমাদের এজেন্ট।

ফ্রি ডেমো বুক করুন। আপনার ব্যবসার কথা মাথায় রেখে এজেন্ট আর ড্যাশবোর্ড দেখিয়ে দেবো, বাংলা বা ইংরেজিতে।